প্রতিষ্ঠানের ইতিহাস
খাগড়াছড়ি পার্বত্য জেলার অতীব গুরুত্বপূর্ণ একটি এলাকা হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও রাঙ্গামাটি এই চারটি রাস্তার মিলন স্থল হল হাফছড়ির জালিয়াপাড়া। ১৯৯৬ সালে তদানীন্তন হাফছড়ি ইউনিয়ন চেয়ারম্যান জনাব আমির হোসেন এর উদ্যোগে জেলা প্রশাসক ও সিন্ধুকছড়ি জোন কমান্ডার মহোদয়কে নিয়ে এলাকার সর্ব জনসাধারণের উপস্থিতিতে এ প্রতিষ্ঠানটি স্থাপন করার উদ্যোগ নেওয়া হয় এবং পয়লা জানুয়ারি ১৯৯৭ খ্রিস্টাব্দে স্কুল উদ্বোধন ও শ্রেণী কার্যক্রম শুরু দিন ধার্য করা হয়। অত্র বিদ্যালয়টি ইউনিয়নের নাম অনুসারে নাম রাখা হয় হাফছড়ি উচ্চ বিদ্যালয় । অত্র বিদ্যালয় এর পাশে হাফছড়ি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, হাফছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত। খাগড়াছড়ি পার্বত্য জেলার বহুগুণী গুণান্বিত জেলা প্রশাসক জনাব মোঃ ইসমাইল ও সিন্দুকছড়ি জোন কমান্ডার জনাব মোঃ খোরশেদ আলম এর উপস্থিতিতে ১৯৯৭ খ্রিস্টাব্দে ১ জানুয়ারি শুভ উদ্বোধন এর ফলক উন্মোচন করেন, চারজন শিক্ষক ও একজন কর্মচারী ও 93 জন শিক্ষার্থী নিয়ে স্কুলের যাত্রা শুরু হয় ।
এক নজরে
ফটোগ্যালারি








একনজরে শিক্ষার্থী তথ্য
| ক্লাস | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম |
|---|---|---|---|---|---|
| ছেলে | 43 | 30 | 45 | 35 | 38 |
| মেয়ে | 46 | 62 | 50 | 60 | 47 |
| মোট | 89 | 92 | 95 | 95 | 85 |





